খ্রিষ্টিয় সংগীত ব্যান্ড ‘হলি রক’- এর ভাঙা-গড়া গল্প [ JOURNEY OF THE HOLY ROCK BAND]
আমি একটি বাংলা সংগীত ব্যান্ড, আর এটা আমার গল্প। ভাঙা গড়ার গল্প। শুধু আমি কেনো এটি প্রত্যেক ছোটো, ছোটো বাংলা সংগীত ব্যান্ডের গল্প। যারা চুর্ণ বিচুর্ণ হয়েও আবার দাঁড়াতে সক্ষম হয়েছে। আমি HOLY ROCK, হয়তো অনেকে চেনেন আবার অনেকের কাছে আমি অচেনা। আমাকে তৈরী করার উদ্দেশ্য মূলত খ্রিষ্টীয় গান ও ঈশ্বরের বাক্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমার জন্মের পেছনেও রয়েছে এক আশ্চর্যময় কাহিনী, তাহলে ঘটনাটা বলি শুনুন। এক শীতের রাতে বর্ধমান শহরের বাদশাহী রোড নামক এলাকার মাঠে অনুষ্ঠিত হচ্ছিল একটি খ্রিষ্টীয় সম্মেলন। শীতের রাত মানে বুঝতেই পারছেন, খোলা মাঠে এই প্রান্ত থেকে ওই প্রান্তে হুহু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। ধারালো অস্ত্রের মতো আঘাত করছে গতিময় শীতল বাতাস। এই ঠান্ডায় প্রয়োজনেও কেউ বাড়ির বাইরে বেরোতে দু চার বার ভাববে, তারপর খোলা মাঠে দাঁড়িয়েব বক্তৃতা শোনার কথা ছেরেই দিলাম। তাই শূন্য হয়ে পড়ে রইল অনুষ্ঠান চত্ত্বর, লাল নীল আলো জ্বালানো মঞ্চ। সম্মেলনের এরকম দুরাবস্থা দেখে অনুষ্ঠান পরিচালনার দয়িত্বে থাকা তিনটি যুবক পরিকল্পনা করলো যে, তারা খ...