বিজয়ী [ winner ]
একটি গ্রামে শুভো আর রাজ নামে দুই বন্ধু ছিলো। তারা সমবয়সী হলেও রাজ একটু সাস্থ্য বান, ও শুভো একটু দুর্বল শরীরের ছিলো। গ্রামের সবাই তাদের দুজন কে মোটু - ছোটু বলেই ডাকতো, কিন্তু দুই বন্ধুর মনে কোনো বিভেদ মূলক ধারণা ছিলনা। এক সঙ্গে খাওয়া দাওয়া, এক সঙ্গে খেলাধুলা, বেশির ভাগ সময় টা এক সঙ্গেই কাটাতো দুই বন্ধু। একদিন এইভাবে খেলতে খেলতে তারা দুজন গ্রামের বাইরে চলে যায়। নিজেদের খেলাই মগ্ন দুই বন্ধু বুঝতেই পারে না যে তারা গ্রামের বাইরে এসে পড়েছে। ঠিক সেই সময় রাজ একটি গভীর গর্তে পড়ে যায়, শুভো নিজের বন্ধু কে এইরকম অবস্থায় দেখে ঘাবরে যায়। সে বুঝতে পারে না যে তার বন্ধু কে সে কিভাবে ওই গর্ত থেকে বের করবে। শুভো এদিক ওদিক তাকিয়ে দেখে কিন্তু, কাউকেও সে দেখতে পেল না। সেখানে কেউ ছিলো না যে তার সাহায্য করবে নিজের বন্ধু কে ওই গর্ত থেকে বের করতে। অবশেষে শুভো একটি দড়ি খুঁজে আনে এবং এক প্রান্ত সে নিজে ধরে রাখে, আর অন্য প্রান্ত তার বন্ধুর দিকে ছুড়ে দেয়। গর্তে পড়ে থাকা রাজ ওই দড়ি ...