পোস্টগুলি

Stop racism লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বর্ণই কি মানুষের পরিচয়ই? [ is colour is the identity of man ?]

ছবি
                     আমরা দুই ভাই, আমি বড়, ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা আমার আগে থেকেই। একসঙ্গে খাওয়া,  খেলা করা, এমনকি দুষ্টুমি করার সময় দুই ভাই পরিকল্পনা করেই মা কে জ্বালাতন করতাম। কখনোই ছোটুকে নিজের থেকে আলাদা করতাম না, বড় দাদা নয় বন্ধু হয়ে তার সঙ্গে মিশেছিলাম। এই ভাবেই হাসতে খেলতে দিনগুলো কাটছিল আমাদের দুই ভাই এর।  এক দিন ছোটু কে নিয়ে আমি যখন মাঠে খেলতে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে বসে থাকা লোকজন আমাকে উদ্দেশ্য করে বলেন _ “আরে তোর ভাই এতো সুন্দর ও ফর্সা কিন্তু তুই এতো কালো কেনো, ঠিক যেনো বাঁদর।” এই বলে তারা নিজেদের মধ্যে হাসা হাসি শুরু করে দিল। আমি তাদের কোনো জবাব না দিয়েই এগিয়ে গেলাম। কথাটা কর্ণপাত না করলেও ব্যাপারটা নিয়ে ভাবতে বাধ্য হলাম। যে কেনো তারা এরকম একটা কথা বলল, কিন্তু কতক্ষণ!, খেলা করতে মাঠে কখন পৌঁছব তানিয়ে ব্যাস্ত ছিলম। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং আমিও ওই ব্যাপারটা ভুলে যেতে থাকি। কিছুদিন পরে আমি পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়। নতুন স্কুল, নতুন বন্ধু পেয়ে   খুবই খুশি ছিলাম। বেশ সুন্দর ভাবে কাটছি...