পোস্টগুলি

মানবিকতার মৃত্যু [ THE DEATH OF HUMANITY]

ছবি
  শুনেছিলাম পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। কিন্তু কিছু কিছু ঘটনা ভাবতে বাধ্য করে দেয় যে সত্যি কি মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, না সবচেয়ে নিষ্ঠুর ও কঠোর হৃদয়ের এক জীব। এ রকমই এক ঘটনার সাক্ষী রইল কেরালার মালাপ্পুরাম।   ঘটনার বিবরণ~ গর্ভবতী এক হাতি তার খাবারের খোঁজে ঘুরছিল বোনের আনাচে কানাচে। এইভাবে ঘুরতে ঘুরতে এসে পড়ে সে স্থানীয় লোকালয়ে। কিন্তু কারোরই ক্ষতি করেনি হাতিটি। হয়তো মানুষের প্রতি ভালোবাসা ছিল তার হৃদয়ে। তাইতো কিছু মানুষ যখন তাকে খাবার জন্য আনারস খেতে দেই, তখন কোন কিছুর চিন্তা না করে নিজের এবং গর্ভে থাকা সন্তানের কথা ভেবে আনারসটি মুখে তুলে নেয়। তখনও হাতিটির মনে হয়তো এটাই চলছিল যে সত্যিই মানুষ কত দয়ালু ও সাহায্যকারী। কিন্তু তার এই ভাবনা এত দ্রুতই পরিবর্তন হয়ে যাবে সে নিজেও বুঝতে পারিনি। হাতিটি আনারস টাকে তুলে নিল তার মুখে। হঠাৎ হলো এক বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল হাতিটির মুখ ও জিব। আসলে যে আনারসটি তাকে খেতে দেওয়া হয়েছিল তাতে  ছিল বারুদ ভর্তি বাজি। তাই আনারসটি মুখে তুলে নিতেই সশব্দে এক বিস্ফোরণ ঘটায়। রক্তে ভরে গেল তার ...

খ্রিষ্টিয় সংগীত ব্যান্ড ‘হলি রক’- এর ভাঙা-গড়া গল্প [ JOURNEY OF THE HOLY ROCK BAND]

ছবি
আমি একটি বাংলা সংগীত ব্যান্ড, আর এটা আমার গল্প। ভাঙা গড়ার গল্প। শুধু আমি কেনো এটি প্রত্যেক ছোটো, ছোটো বাংলা সংগীত ব্যান্ডের গল্প। যারা চুর্ণ বিচুর্ণ হয়েও আবার দাঁড়াতে সক্ষম হয়েছে। আমি HOLY ROCK, হয়তো অনেকে চেনেন আবার অনেকের কাছে আমি অচেনা। আমাকে তৈরী করার উদ্দেশ্য মূলত খ্রিষ্টীয় গান ও ঈশ্বরের বাক্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমার জন্মের পেছনেও রয়েছে এক আশ্চর্যময় কাহিনী,  তাহলে ঘটনাটা বলি শুনুন।     এক শীতের রাতে বর্ধমান শহরের বাদশাহী রোড নামক এলাকার মাঠে অনুষ্ঠিত হচ্ছিল একটি খ্রিষ্টীয় সম্মেলন। শীতের রাত মানে বুঝতেই পারছেন,  খোলা মাঠে এই প্রান্ত থেকে ওই প্রান্তে হুহু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। ধারালো অস্ত্রের মতো আঘাত করছে গতিময় শীতল বাতাস। এই ঠান্ডায়  প্রয়োজনেও  কেউ বাড়ির বাইরে বেরোতে দু চার বার ভাববে, তারপর খোলা মাঠে দাঁড়িয়েব বক্তৃতা শোনার কথা ছেরেই দিলাম। তাই শূন্য হয়ে পড়ে রইল অনুষ্ঠান চত্ত্বর, লাল নীল আলো জ্বালানো মঞ্চ। সম্মেলনের এরকম দুরাবস্থা দেখে অনুষ্ঠান পরিচালনার দয়িত্বে থাকা তিনটি যুবক পরিকল্পনা করলো যে, তারা খ...