গাধার সাথে তর্ক [ Arguing With The Donkey ]
![]() |
এক দেশে শিয়াল ও গাধা দুই বন্ধু বাস করত। একদিন তারা দুজনে মাঠে চড়ছিল তখনই গাধা বলে উঠলো, ‘ঘাসের রং লাল’। এই কথা শুনে শিয়াল গাধাটিকে উত্তর করে বলে না না ‘ঘাসের রং সবুজ’।এই নিয়ে শুরু হলো গাধা ও শিয়ালের মধ্যে বিরাট তর্ক, দুজনে সেটা মেটাতে না পেরে গেল সিংহের কাছে। সিংহ সব শুনে বলল গাধাকে মুক্ত দাও, আর শিয়াল কে এক মাসের জেলে দাউ।
Voice and edit by Rahul shaw
শিয়াল মনে কষ্ট পেয়ে সিংহ কে বলল হুজুর ঘাস কি সবুজ নয়, সিংহ উত্তরে বলল হ্যাঁ ঘাস সবুজ আমি তা জানি, আর আমি তো তোকে সেজন্য জেলে দিয়নি।আমি তোকে জেলে দিয়েছি কারণ তুই গাধার সঙ্গে তর্ক করেছিস।
বাস্তব জীবনেও আপনাদের সঙ্গে এমন কিছু মানুষের পরিচয় হয়ে থাকে, যারা বলেন যে তারা নিজের দিক থেকে সর্বদাই ঠিক।
কিন্তু আমি মনে করি একটা মানুষ, যিনি সবকিছু না বুঝে বা দ্রুত বিচার করেন তিনি বেশির ভাগ ভুল ধারণা নিয়েই চলেন।
আপনার জন্য এমন ব্যক্তি ক্ষতিকর হতে পারে কেননা তিনি জানেন না তিনি ভুল ।
আপনি হয়তো ব্যাপারটির সঠিক তথ্য নিয়ে ওনার সামনে রেখে দিয়েছেন, কিন্তু তবুও সে আপনাকে মিথ্যা বা ভুল বলে মনে করেবেন ।
অতএব আপনার কি করা উচিত ?
এমন মূর্খ মানুষ কে আপনি কিভাবে ভুল প্রমাণ করবেন?
বাইবেল বলে
“ বিবেচনাহীন কে তার বোকামি অনুসারে উত্তর দিও না, উত্তর দিলে তুমিও তার মত হয়ে যাবে। প্রয়োজনবোধে বিবেচনাহীন ব্যাক্তি কে তার বোকামি অনুসারে উত্তর দিও, তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে”।
“প্রবচন”- ২৬: ৪-৫
নীতি কথা
বোকা মানুষের সঙ্গে তর্কে জড়াবেন না কারণ সে তার মত আপনাকেও নিজের স্টেজে নামিয়ে নিয়ে আসবে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার এই গল্পটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যদি কোনরকম প্রশ্ন অথবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনি আমায় জানাতে পারেন।