উদ্দেশ্যহীন জীবন [LIFE Without Hope]

                     

আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা ‘সুশান্ত সিং রাজপুত’, কিন্তু কেন করলেন তিনি আত্মহত্যা? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবই তো ছিল তার কাছে তাহলে আত্মহত্যা করার কারণটা কি? আসুন কিছুটা জেনে নেওয়া যাক।

বলিউডের নাম খ্যাত অভিনেতা সুশান্ত  সিং রাজপুত
করলেন আত্মহত্যা ~

কিছুদিন আগে থেকেই মনমরা হয়ে ছিলেন তিনি, কোন রকমের চিন্তা হয়তো ভেতর ভেতর খেয়ে ফেলেছিল থাকে। আবার দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি, চিকিৎসা করাচ্ছিলেন তার এই রোগের। কিন্তু এটাই কি তার আত্মহত্যার প্রধান কারণ? নাকি এর পিছনে জড়িয়ে রয়েছে কিছু ঘটনা। 



ম্যানেজার দিসা সালিয়ান এর আত্মহত্যা~


সুশান্ত সিং রাজপুত এর ম্যানেজার দিশা সালিয়ান, মুম্বাইয়ের একটি হোটেলে তার বন্ধু এবং প্রেমিকের সঙ্গে পার্টি করছিলেন। হঠাৎ  বিল্ডিং- এর ১৪ নম্বর ফ্লোর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। অনেক রকমের প্রশ্ন তাকে ঘিরে_ আত্মহত্যা- নাকি- ষড়যন্ত্র।
এই খবরটি শেষ হতে না হতেই এসে পড়ে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর আত্মহত্যার ঘটনা।

তাহলে কি এক্স ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার কারণেই মনমরা হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, নাকি অন্য কোনো কারণ? প্রথমে এক্স ম্যানেজার তারপরে  সুশান্ত সিং, পর পর আত্মহত্যার কারণ তাহলে কি?  রহস্য হয়ে রয়েছে তাদের এই আত্মহত্যা।

গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত~

বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দরি নিয়ে আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিছুদিন ধরেই মনমরা হয়ে ছিলেন তিনি, কিন্তু কারণটা জানা যায়নি। দীর্ঘদিন ধরে অবসাদেও ভুগছিলেন বিভিন্ন প্রকারের কাগজপত্র পাওয়া যায় তার চিকিৎসার। তাহলে কি এই কারণেই আত্মহত্যা করলেন তিনি!  সুশান্তকে মৃত অবস্থা দেখে পরিচারিকা পুলিশে খবর দেয়। খবর প্রকাশে আসতেই বলিউডে নেমে এলো শোকের ছায়া।

এরকম উদ্দেশ্যহীন জীবন কাটানোর কারণ কি?
তাহলে কি সব রকম সমস্যার একটি সমাধান? আত্মহত্যা কিন্তু আত্মহত্যা করা যে পাপ
আসুন দেখে নিই কিছু বাইবেলের পদ যা আমাদেরকে আত্মহত্যা করতে নিষেধ করে।

আত্মহত্যা না করার সাতটি কারন ~

(1)"ঈশ্বর অভ্যন্তরীণ শান্তির প্রদান করেন"

কোন কিছুতে উদ্বিগ্ন হয়ও না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রযোজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও৷ 
(ফিলিপ্পীয় ৪:৬)

তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে৷ 
(ফিলিপ্পীয় ৪:৭)

(2)"ঈশ্বরের আপনার জীবনের মালিক আপনি না"

প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন। যে আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন| 
(সামসঙ্গীত ১৩৯:১৩)

আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন| আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন| প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন| তার মধ্যে একটাও হারিযে যায় নি| 
(সামসঙ্গীত ১৩৯:১৬)

(3)"এই দেহের অধিকারী ঈশ্বর আপনি না"

তোমরা কি জান না, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, য়াঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? তোমরা তো আর নিজেদের নও৷ 
(১ করিন্থীয় ৬:১৯)

(4)"কারণ হত্যা করা পাপ"
"খুন না করার জন্য ঈশ্বর আদেশ দেন "

“তোমরা নরহত্যা করো না| 
(দ্বিতীয় বিবরণ ৫:১৭)

(5)"ঈশ্বর আপনার ব্যাথা নিরাময়ের ক্ষমতা
রাখেন"

প্রভু, আমাকে সারিয়ে তুলুন এবং আমি সত্যি সত্যিই সেরে উঠব| আমায় রক্ষা করুন, তাহলে আমি সত্যিই রক্ষা পাব| প্রভু, আমি আপনার প্রশংসা করি! 
(যেরেমিয়া ১৭: ১৪)

(6)"কারণ ঈশ্বর আমাদের জীবনে আশা
যোগায়"

আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য়্য় ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে! ঈশ্বর আমার একমাত্র আশা| 
(সামসঙ্গীত ৬২:৫)

(7)"ঈশ্বরও শক্তি প্রদান করেন যাতে আমরা ঐশ্বরিক জীবনযাপন করতে পারি"

যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে৷ তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রযোজনীয় বিষয় দান করেছে৷ আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি৷ যীশু তাঁর মহিমা-গুণে এবং সদগুণে আমাদের ডেকেছেন৷ 
(২ পিতরের ১:৩)

তাঁর মহিমায় এবং সদগুণে যা তিনি দেবেন বলেছিলেন সেই মূল্যবান এবং মহান প্রতিশ্রুতিগুলি তিনি আমাদের দিয়েছেন, যাতে তোমরা ঐ সব প্রতিশ্রুতিগুলির মধ্য দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত য়ে সব দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় জীবনের অংশীদার হতে পার৷ 
(২ পিতরের ১:৪)


অবশেষে একটাই কথা বলব- ভাঙ্গা গড়া, সুখ দুঃখ এই নিয়েই আমাদের  জীবন। দুঃখ কষ্টকে হারিয়েই আমাদেরকে জীবনে সুখ আনতে হবে। যে ব্যক্তি দুঃখ-কষ্ট সঙ্গে লড়াই করে এগিয়ে যায় সেই হচ্ছে একজন সত্তিকারের হিরো।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাধার সাথে তর্ক [ Arguing With The Donkey ]

বিজয়ী [ winner ]