বিজয়ী [ winner ]
একটি গ্রামে শুভো আর রাজ নামে দুই বন্ধু ছিলো। তারা সমবয়সী হলেও রাজ একটু সাস্থ্য বান, ও শুভো একটু দুর্বল শরীরের ছিলো।
গ্রামের সবাই তাদের দুজন কে মোটু - ছোটু বলেই ডাকতো, কিন্তু দুই বন্ধুর মনে কোনো বিভেদ মূলক ধারণা ছিলনা। এক সঙ্গে খাওয়া দাওয়া, এক সঙ্গে খেলাধুলা, বেশির ভাগ সময় টা এক সঙ্গেই কাটাতো দুই বন্ধু।
![]() |
একদিন এইভাবে খেলতে খেলতে তারা দুজন গ্রামের বাইরে চলে যায়। নিজেদের খেলাই মগ্ন দুই বন্ধু বুঝতেই পারে না যে তারা গ্রামের বাইরে এসে পড়েছে।
ঠিক সেই সময় রাজ একটি গভীর গর্তে পড়ে যায়, শুভো নিজের বন্ধু কে এইরকম অবস্থায় দেখে ঘাবরে যায়। সে বুঝতে পারে না যে তার বন্ধু কে সে কিভাবে ওই গর্ত থেকে বের করবে। শুভো এদিক ওদিক তাকিয়ে দেখে কিন্তু, কাউকেও সে দেখতে পেল না। সেখানে কেউ ছিলো না যে তার সাহায্য করবে নিজের বন্ধু কে ওই গর্ত থেকে বের করতে।
অবশেষে শুভো একটি দড়ি খুঁজে আনে এবং এক প্রান্ত সে নিজে ধরে রাখে, আর অন্য প্রান্ত তার বন্ধুর দিকে ছুড়ে দেয়। গর্তে পড়ে থাকা রাজ ওই দড়ি টাকে ভালোকরে নিজের কোমরে বেঁধে নেয় এবং দু হাত দিয়ে দড়ি টাকে শক্ত করে ধরে রাখে। এদিকে শুভো তার আপ্রাণ চেষ্টায় ওই দড়ি টিকে টানতে শুরু করে, এবং সে ততো ক্ষণ পর্যন্ত টানতে থাকে যত ক্ষণ না তার বন্ধু গর্ত থেকে বেরিয়ে আসছে। আর তাই হয় কিছু সময় পরে তার বন্ধু রাজ ওই গর্ত থেকে বেরিয়ে আসে।
![]() |
নিজের বন্ধু কে ফিরে পেয়ে দুজনেই খুব খুশি হয়, ও কাদতে শুরু করে। একদিকে বন্ধু কে ফিরে পাওয়ার খুশি, আবার অন্য দিকে এই সকল ঘটনা যদি গ্রামের মানুষজন জানতে পারে তাহলে খুব বকা খাবে তার ভয়। এই ভাবতে ভাবতে তারা গ্রামে যায়।
গ্রামে গিয়ে তারা যখন তাদের ওই ঘটনার ব্যাপারে বলে, তখন গ্রামের লোকেরা দুই বন্ধুর ওপরে হাঁসা হাঁসি করে দেয়। বলে যে তারা নাকি গল্প বানাচ্ছে। কিন্তু ওই গ্রামের বয়স্কো এক বৃদ্ধ তাদের এই কথাটি বিশ্বাস করে, এবং গ্রামের লোকজন কে বলে - এই দুই বন্ধু সত্যি কথা বলছে।
তখন লোকরা বৃদ্ধ ব্যক্তিটিকে প্রশ্ন করে এটা কিকরে সম্ভব ! এতটা দুর্বল শরীর নিয়ে শুভো ওর সাস্থ্য বান বন্ধু কে কিভাবে টেনে গর্ত থেকে বার করতে পারে?
![]() |
উত্তরে বৃদ্ধ ব্যাক্তি টি বললেন - যখন শুভো সেই কাজটি করছিলো তখন কিন্তু তার কাছে কেউ ছিলো না তাকে এটা বলার জন্য, যে তোর দ্বারা এই কাজটা হবে না। এমনকি সে নিজেও না। তাই সে নিজের প্রচেষ্টা ও বিশ্বাসের মাধ্যমে ওই অসম্ভ কাজটাকেও সম্ভব করে নিলো।
নীতি কথা~
লোকে আপনাকে বিভিন্ন রকম কারণ দেখাবে ও বলবে, আপনার দ্বারা এই কাজটি কখনোই সম্ভব নয়। কিন্তু নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমে ওই কঠিন কাজটিও আপনার জন্য সহজ বলে মনে হবে। তাই কখনোই অন্যের কথা শুনে হেরে যাবেন না, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন।
দেখবেন আপনিই বিজয়ী হবেন।
বাইবেলের বাক্য বলে~ অপর লোকের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের কাজ যাচাই করে দেখা, তবে সে যা করছে তাই নিয়ে গর্ব করতে পারবে৷
কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দাযিত্ব নিতে হবে৷
গালাতীয় 6:4,5




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার এই গল্পটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যদি কোনরকম প্রশ্ন অথবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনি আমায় জানাতে পারেন।