অন্তিম চিঠি [ THE LAST LETTER ]
৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত,
বিভিন্ন প্রকার চলচ্চিত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন তিনি। শুধু চলচ্চিত্র নয় ব্যক্তিগত জীবনেও ইতিবাচক ধারণার মানুষ ছিলেন তিনি, কিন্তু তা সত্বেও অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে।
অবশেষে গলায় দরি নিয়ে আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
পেছনে ফেলে গেলেন তার শেষ বার্তা, যেটা পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কতটা বিষণ্নতায় ভুগছিলেন।
শেষ বার্তা ~
ছোটো বেলায় মা হারা হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ফুটে উঠতো তার মধ্য থেকে। সুশান্তের দুটি বোন রয়েছে, ১. শ্বয়েতা সিং কীর্তি ২. মিতু সিং , একজন USA তে থাকেন এবং আর একজন দিল্লিতে। প্রায় তার বোনেদের সঙ্গে দেখা করতে যেতেন সুশান্ত।
বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইডে একটিভ থাকতেন তিনি, নিজের প্রিয়জন, বন্ধুদের সঙ্গে কথা বলতেন এবং নিজের মনের কথা প্রকাশ করতেন তার ইনস্টাগ্রামে। আর এ রকমই একটি বার্তা তিনি তার ইনস্টাগ্রামের শেয়ার করেন মায়ের সঙ্গে নিজের ছবি পাশাপাশি রেখে, এটা থেকে বোঝা যায় যে তিনি তার মা কে কতটা ভালোবাসতেন, কিন্তু কে জানত যে এই বার্তাটি তার শেষ বার্তা হবে।
বাংলায় অনুবাদ~
চোখের জল থেকে বাষ্পী ভূতো অতীত ঝাপসা হাসিখুশি এবং একটি ক্ষণস্থায়ী জীবন খোদাই করে অনাবিল স্বপ্ন। দুজনের মধ্যে আলোচনা...
মা....
এই লেখার দ্বারা প্রকাশ হয় যে সুশান্ত কতটা গভীর চিন্তা ধারার মানুষ ছিলেন, আসুন সকলে তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করি।
বিষন্নতা এমন একটি মানসিক রোগ যা বিচার বিভেদ করে না যে আপনি ধনী না গরীব,
আপনাকে দিনের পর দিন উৎসাহ দেবে মৃত্যুকে আপন করে নেওয়ার!
আপনাকে মানতে বাধ্য করে দেবে এটাই আপনার শেষ উপায়,
যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে আপনি মুক্তি পাবেন।
হাজার হাজার কারণ থাকবে আপনার কাছে মৃত্যুকে আপন করে নেওয়ার,
কিন্তু বেঁচে থাকার জন্য একটি মাত্র কারণ যথেষ্ট!
লড়াই টা খুবই বড় কারণ- লড়াইটা আপনার নিজের সঙ্গে,
কিন্তু অসম্ভব নয়- শুধু এতটুকু মাথায় রাখবেন যে আপনার সঙ্গে আপনার মাতা পিতার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।
..................................................................................
একটি ছোট্টো অনুরোধ_
আপনার আশেপাশে যদি কোন ব্যক্তি কষ্টে থাকে তাহলে তার সাহায্য করুন, তাকে বোঝান যে খারাপ পরিস্থিতিতেও আপনি তার সঙ্গে রয়েছেন। আপনার সহযোগিতায় হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে।
কোন রকমের কষ্ট হলে বাড়িতে মা-বাবাকে জানান তাদের থেকে বড় সমাধানকারী হয়তো পৃথিবীতে খুব কম রয়েছে, কিন্তু কখনোই মৃত্যুর পথ বেছে নেবেন না। কারণ_ “মৃত্যু কখনই সবকিছুর সমাপ্তি অথবা সমাধান নয়”!
ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিয়জনদের খেয়াল রাখুন।
Sushant Singh Rajput suicide case 👇


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার এই গল্পটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যদি কোনরকম প্রশ্ন অথবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনি আমায় জানাতে পারেন।