মন জয় [ WIN A HEART ]
আজ এক দাদা আমার বাড়িতে এসে হাজির, আমি অবাক হয়ে গেলাম দাদা কে দেখে, এত বড় জমিদারের ছেলে আমার বাড়িতে! তার মধ্যেই দাদা বললেন "খোকন গাড়িটা খারাপ হয়ে গেল আশেপাশে কোনো গেরেজ নেই আর আমি আমার টাকা টাও বাড়িতে ফেলে এসেছি”।
আমি - দাদা আপনি আগে বাড়িতে আসুন, দাদার জন্য বেছানাই নতুন চাদর পাতলাম, জমিদার বাড়ির ছেলে ভালো আরাম কেদারায় বসে অভ্যস্ত। আর আমার কোথাই তক্তা দেওয়া খাটিয়া! একটু ইতস্তত বোধ হলেও দাদাকে হাঁসি মুখে বসতে বললাম।
দাদা বসলেন, দাদার জন্য সবথেকে ভালো মিষ্টি ও সিঙ্গাড়া আনলাম, দাদাও সেটা খুব ভালোবেসে খেলেন।
দাদা_ আরে এতকিছু করার প্রয়োজন ছিলো না।
আমি_ না দাদা আপনি আমার বাড়িতে আজ প্রথম এসেছেন, আপনি আমার অতিথী আর অতিথী কে আপ্যায়ন করা তো আমাদের কর্তব্য।
দাদা কথাটা শুনে একটু চিন্তাই পরে গেলেন। কিসের চিন্তা ঠিক আমিও বুঝতে পারলাম না। আমি দাদা কে হাক দিলাম “দাদা”। দাদা আমার দিকে তাকালো আমি দাদা কে বসিয়ে রান্না ঘরে গেলাম।
আমি_ মা কে নতুন শাড়ি কিনে দেবো বলে চালের কৌটোর মধ্যে কিছু টাকা জমিয়ে ছিলাম, সেটাই দাদা কে দিয়। দাদার এখন টাকার খুবই প্রয়োজন।
আমি টাকাটা নিয়ে দাদার কাছে ফিরে গেলাম।
আমি_ দাদা এই নিন কিছু টাকা আশাকরি এটা দিয়ে আপনার গাড়ি টি সারানো হয়ে যাবে। দাদা নিতে না চাইলেও আমি একটু জোরকরে দাদার হাটে টাকাটা তুলে দিলাম।
দাদা_ আরে তুই আবার কেনো কষ্ট করতে গেলি! আর এতো গুলো টাকা এতো দ্রুত......
আমি_ ও... কিছু না একটু দরকারি কাজে জমিয়ে ছিলাম, কিন্তু আমার থেকে বেশি আপনার প্রয়োজন রয়েছে এই টাকার তাই এটা আপনি নিন এবং আপনার গাড়িটা সারান।
দাদা_ কি বলে যে তোকে ধন্যবাদ দেবো খোকা।
আমি_ ধন্য বাদের প্রয়োজন নেই দাদা।
দাদা_ আচ্ছা কিছুদিন পরে আমার বাড়িতে গিয়ে কিন্তু টাকাটা নিয়ে নিস।
আমি_ ও.. আপনি চিন্তা করবেন না, আমি সময় পেলেই আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো।
দাদা তার গাড়ি সারাতে বেরিয়ে পড়লেন, আর আমি বলে উঠলাম- “ঈশ্বর দাদা কে বিপদ থেকে রক্ষা করুন”।
দু দিন পরে কিছু কাজে দাদার বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম দাদার সাথে একবার দেখা করে যায়।
দরজার কাছে দাঁড়িয়ে কড়া নাড়লাম হাক দিলাম দাদা বাড়িতে আছেন নাকি!
দাদা দরজা খুলে বাইরে দেখলেন...
দাদা_ আরে খোকন নাকি, এসো ভেতরে এসো।
আমি_ আজ প্রথম বার দাদার বাড়িতে ঢুকছি, এর আগেও কই একবার এসেছি কিন্তু ভেতরে প্রবেশ করিনি।
দাদা আমায় বাগানে নিয়ে গেলেন এবং একটি চেয়ার নিয়ে বসতে বললেন আমি দাদার কথা মতো চেয়ারে বসলাম।
![]() |
দাদা_ খোকন তোর মনে আছে আমি তোর বাড়িতে যখন গিয়ে ছিলাম তুই আমাকে কতো খাতির যত্ন করে ছিলি।
আমি_ সে তো আমার কর্তব্য দাদা, আর শুধু আমি কেনো সকলেই তার নিজের বাড়িতে অতিথী আসলে একটু খাতির যত্ন করেই থাকে। তবে আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন দাদা?
দাদা_ কয়েক মাস আগের কথা তুই আমার বাড়িতে এসেছিলি, আমার কিছু কাজের জন্য তোর কি মনে আছে!
আমি_......?....?.... হ্যা মনে পড়েছে,
মাস খানেক আগে আপনার বাড়িতে এসেছিলাম, আপনার বাগানে যে নারকেল গাছ গুলো ছিল তার নারকেল পারতে।
দাদা_ হ্যা, কিন্তু আমি কি তোর প্রতি সেরকম ব্যাবহার করেছি? যেটা আমি তোর বাড়িতে গিয়াছিলাম তখন তুই আমায় করে ছিলি!
মাস খানেক আগের ঘটনা
আমি দাদার বাড়ি তে এসেছিলাম দাদার বাগানে থাকা নারকেল গাছের নারকেল পারতে।
দাদার বাড়ির দরজাই এসে দাদা কে ডাক দিয়, দাদা বাইরে এসে আমায় দরি আর কাস্তে দিলেন।
আমি ভাবলাম হয়তো দাদা আমাকে বাড়িতে এসে একটু বসতে বলবেন কিন্তু না, দাদা আমায় বাড়ির পেছন দরজা দিয়ে একেবারে বাগানে নিয়ে গিয়ে বলেন -“কাজে লেগে পড়ো”।
আমিও দাদার কথা মতো কাজ করতে শুরু করে দিলাম। দু চারটে গাছের নারকেল পাড়ার পর আমি খুবই খুদার্থ ও তৃষ্ণার্থ হয়ে পরি। তখন দাদা কে গিয়ে বললাম দাদা একটু জল দেবেন। দাদা উত্তরে আমাকে বাগানের কোণে বসানো টিউব কলটার দিকে আঙুল তুলে দেখলো, যে কল দিয়ে গাছে দের জল দেওয়া হয়। আর খাওয়ার জন্য দুটি শুকনো রুটি ও একটি কাচা লঙ্কা। আমি ওই দুটো শুকনো রুটি খেয়েই আবার কাজ করতে শুরু করে দিলাম। দিনের শেষে যখন কাজ সম্পূর্ণ হলো তখন দাদার কাছে গেলাম মজুরি নিতে, দাদা দরজার বাইরে কিছু পয়সা নামিয়ে রাখলেন আমাকে বললেন-“এই নে তোর মজুরি” আমিও সেখান থেকে তুলে নিজের পকটে গুজলাম এবং দাদা বাবু কে নমস্কার করে বাড়ির দিকে রওনা দিলাম।
........................................................................
দাদা_ সেই সময় আমি তোর ওপর কতো নিষ্ঠুর ব্যবহার করেছি, আর তুই আমায় তোর ভগবানের মতো আদর যত্ন করে ছিলি। আমি শিক্ষিত হয়েও এক বোকা এবং নিষ্ঠুর মানুষের মতো আচরণ করলাম। আর তুই অশিক্ষিত হয়েও একটি বুদ্ধিমান ব্যক্তির মতো আচরণ করোলি। তোর কাছে আমি মানবিকতায় হেরে গেলাম,
আজ তুই আমার মন জয় করে নিলি খোকা, তুই আমার মন পরিবর্তন করে দিলি।
নীতি কথা~
কেবলমাত্র শিক্ষা নয়, মানুষের ব্যবহারেও তার ব্যক্তিত্ব প্রকাশ পায়।
কারোর মন জয় করার জন্য শিক্ষা নয় ভালো ব্যবহার এর প্রয়োজন হয়। তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। নচেৎ আপনি কারো কাছ থেকে ভালো ব্যাবহারের আশা করতে পারেন না।
বাইবেলর বাক্য বলে_ লোকের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে তেমনি ব্যবহার করো।
লুক:- ৬-৩১



Sundor laglo.
উত্তরমুছুন